Wednesday, June 20, 2012

দুই রাণী

রাজা রুহানের দুই রাণী। দুই রাণী যখন, একজন বড়রাণী, একজন ছোটরাণী। শুধু তাই নয়, গল্পে যেমন হয়, দুই রাণী নিজেরা আবার দুই বোনও বটে। ফলে বোঝাই যাচ্ছে রাজাবাবুকে নিয়ে দুই রাণীর মধ্যে একটু ইয়ে আছে।

গল্পে যেমন হয়, বড়রাণী ছোটরাণীর তুলনায় একটু চুপচাপ। রাজাকে একটু বেশিই সম্মান করে চলে। রাজাকে ভয় পাবার ভানটা অন্তত করে। ছোটরাণীর দুষ্টুমি বেশি, রাজার সাথে সমানে সমানে চলে। রাজা বকা দিলে সেও উল্টে বকা দেয়।



No comments:

Post a Comment