ছ-মাস আঠেরো-দিন বয়সে সোনাই পুরী ঘুরে এলো আমাদের সবার সঙ্গে। আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। পুরো ট্যুরটায় সোনাই কোনো ঝামেলা করেনি। শুধু আমার দুদিন চান এর সময় খুব কান্না কাটি করেছে। শেষদিন রাতে হোটেলে ডাল দিয়ে ভাত খেয়েছে খুব লাফালাফি করে। ঐদিন হোটেলের সবাই বাবানকে নিয়ে খুব মজা করেছে।