বাবানের আজকাল হঠাৎ হঠাৎ অনেক কিছু ইচ্ছে করে। একদিন দুপুরবেলা চান করে বললো - দিদুন জিলিপি আছে? দিদুন বললো না, নেই। এখন তো তুমি ভাত খাবে, সাড়ে বারোটা বাজে। শুনে বললো - না আমার হঠাৎ করে খুব জিলিপি খেতে ইচ্ছে করছে। এরকম হঠাৎ করে তার বড়মামাকে ফোন করতে ইচ্ছে করেছে, সিনেমা দেখতে ইচ্ছে করেছে। পরশুদিন আমাকে বললো- মা, আমার হঠাৎ করে বাত্তমিজ এর সিনেমা দেখতে ইচ্ছে করছে। চালিয়ে দেবে? বললাম দিতেই হবে? বললো হ্যাঁ, হঠাৎ করে ইচ্ছে করেছে। বললাম অন্য কোনো সিনেমা দেখবে? বললো না, ওটাই দেখতে ইচ্ছে করছে। তারপর আমি ' ইয়ে জবানি হ্যায় দিবানি ' চালিয়ে দিলাম।
কাল রাতে কোনো একটা কথার পরে বললো exactly!!
আজ সকালে আমাকে আইপ্যাডের app store খুলে একটা গেম দেখিয়ে দিয়ে বললো - মা তুমি আপাতত এটা ইনস্টল করো। ইন্টারনেট কাজ করছে না, সেটা অবশ্য একটু সমস্যা!!
আমি তো তার কথা শুনে হাঁ হয়ে গেলাম!
No comments:
Post a Comment