গত রবিবার ২৩ শে ফেব্রুয়ারি বাবান সকাল থেকে উঠে শুধু বলছে আই লাভ ইউ। বেশ কয়েকবার বলেছে। প্রথমে কথাটা বুঝতে পারিনি। আমি আর ওর বাবা আলোচনা করছিলাম আমরা কি ঠিক শুনছি?? অবাক হচ্ছিলাম দুজনেই! তারপর আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখি বাবান একটা হ্যান্ড পাম্পার হাতে নিয়ে সেটাকে মাইক্রোফোন এর মতো করে মুখের কাছে ধরে খুব লজ্জা লজ্জা করে হাসি মুখে আমাকে বলছে - মাআহ: আই লাভ ইউ! আমি বললাম তুমি কাকে আই লাভ ইউ বলছো? সংগে সংগে বললো মাকে। বাবান বুঝে বলুক বা না বুঝে বলুক সত্যি বলতে কি খুব খুশি হয়েছি।
তারপর যথারীতি এটা নিয়ে আমরা ভাবতে লাগলাম ওকে কে শেখালো, কোথা থেকে শিখলো? কোনো খারাপ দিক ভেবে না জাস্ট একটা কৌতুহল থেকে। কারণ ও তো এখন প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু শিখছে তাই।
অবশেষে সেটা আমরা উদ্ধার করতে পেরেছি। কিভাবে সেটাও একটা মজার ব্যাপার। বাবান নিজের থেকে জল খায়না কোনোদিন। সেই ছোট্ট থেকেই জোর করে খাওয়াতে হয়। আজকাল একটা নতুন পথ বের করেছি। মীনাম্মার (দিপীকা পাড়ুকন) কোনো সিনেমা চালিয়ে দিলে মোটামুটি সেটা দেখিয়ে কিছুটা খাওয়াতে পারি। ছেলে মীনাম্মা আর চিন্নাইয়ের (শাহরুখ খান) খুব ভক্ত। কয়েকটা সিনেমা রেকর্ড করে রেখেছি। ঘুরিয়ে ফিরিয়ে চালালে কাজ হাসিল হয়ে যায়। পরশু রাতে জল খাওয়ানো নামক কাজটা হাসিল করতে 'ওম শান্তি ওম' চালিয়ে ছিলাম। সেখানে দেখি শাহরুখ খান এক হাতে মদের বোতল আর এক হাতে সম্ভবত একটা চিরুনি নিয়ে বলেছে আই লাভ ইউ। :)

No comments:
Post a Comment