Monday, February 25, 2013

বাজায় বাজায় বাজায়

বাদল বাউল গানটা একদিন গাইছিলাম, তাই শুনে বাবান হঠাৎ শুরু করল বাজায় বাজায় বাজায় বাজায়। এখন ওই গানটা বা অন্য কোন গানে বাজায় শব্দটা শুনলেই ও সুর করে বাজায় বাজায় বাজায় শুরু করে দেয়। ঘুমের সময় যদি বাবা বাড়ি থাকে তাহলে তার কাছে গিয়ে দাবী করে কোলে নিয়ে ঘুরে ঘুরে গান করে ঘুম পাড়াও। বাবা কোলে নেওয়া মাত্রই ও নিজেই অ্যা-অ্যা করে বাবার থেকেও জোর গলায় গান শুরু করে দেয়। একটু পরেই ঘুম হয়েও যায়। রাতের ঘুমের সেটিং অবশ্য অন্য, সেটা বাবা কোলে নিয়ে গান করলে হয় না, ওটা বিছানায় শুয়ে মায়ের কাছেই ঘুমোতে হয়। 

No comments:

Post a Comment