বাবান আমার বইয়ের আলমারি, ছোটো টেবিল, ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সমস্ত কিছু বের করে নিচ্ছে, সারা ঘরে ছড়াচ্ছে।
তাকে জোর করে কিছু করানো যায় না, সেটা করতে গেলে খুব রাগ করে আর বকে দেয়। দিদুনকে তো মারে। রাগ করে নিজের গালে নিজেই চড় ও মারে।
তার একটা খেলনা প্লাস্টিকের ডান্ডার উপর ছোট থেকে বড় হিসেবে রিং সাজাতে হয়। বাবান সেগুলো একটা একটা করে সাজায় আর নিজেই হাত তালি দেয়, কেউ না দিলে। একদিন ডিশ ওয়াশার থেকে একটা বাসন তুলে এনে সেটাকে মেঝেতে রেখে হাত তালি দিলো। যা দেখে তাই নকল করে। কেউ কান পরিষ্কার করলে নিজের কানে আঙুল দেয়।
তবে বকাটা খুব বোঝে। কেউ যদি সোনাইকে বকে, চোখ দেখায়, বা একটু জোরে কথা বলে, তাহলে ঠোঁট ফুলিয়ে খুব দুঃখ করে কান্না হয়ে যায়।
কেউ কলিং বেল বাজালে বা ফোন করলেই বলে "কে?" কে তো বলতে পারে না, বলে "তে?" বলে দৌড়ে যায়, যেখানেই থাকুক। মোবাইল ফোন বাজলে মামা - মামা বলে চিৎকার করতে থাকে। একদিন বলা হয়েছিল মামা ফোন করেছে।

No comments:
Post a Comment