আজ বাবান অন্য ঘর থেকে দৌড়ে এসে তার বাবাকে দেখতে না পেয়ে, আমাকে জিজ্ঞেস করলো তোমার বাবা কোথায়? হ্যাঁআহ?! তোমার বাবা? বারবার জানতে চাওয়াতে আমি বললাম, আমার বাবা নেই! ও আবার বললো - কোথায় হ্যাঁ? তখন আমি বললাম মারা গেছে! আবার প্রশ্ন- কেনো? কি করে হ্যাঁ? বললাম অসুখ করেছিলো। শুনে বললো না মারা যায়নি আছে। দেখাচ্ছি। বলে আবার নিজের বাবাকে ডাকতে লাগলো। তখন আমি বললাম ওটা তো তোমার বাবা। আমার বাবা কোথায়? সঙ্গে সঙ্গে বললো - তুমি তো বললে মারা গেছে। থাকবে কেনো তাহলে? নেই তো!
আমরা এতোদিন এটাই চেয়েছিলাম যে, বাবান প্রশ্নটা নিজের থেকে করুক। আগে থেকে আমরা ওকে কিছু বলে দেবো না। তাই করলো।i আশাকরি এবার বাবানের এই প্রসঙ্গটা মনে থাকবে। আমি তারপরেই বললাম - এই তো তুমিই আমার বাবা। বললো - না আমি তোমার ছোট্ট পুঁচু, বলে আমার কোলের মধ্যে ঢুকে আদর খেতে লাগলো।
No comments:
Post a Comment