Wednesday, February 18, 2015

app store

বাবান আজ একটা অসাধারণ কথা বলেছে। সে তার আইপ্যাডটা নিয়ে এয়ারপ্লেন  গেমটা  খেলার চেষ্টা করছে, কিছুতেই প্লে করতে পারছে না। তখন আমাকে বললো দেখো কিছুই করা যাচ্ছেনা। আমি কিছু না দেখে জাস্ট বললাম - হবে না? এতো গেম ইনস্টল করেছো!!  শুনেই বললো - হ্যাঁ বাবা খুব দুষ্টু, প্রচুর গেম ইনস্টল করেছে।  বলেই হঠাত তার মাথায় একটা বুদ্ধি এলো! আমাকে বলছে - মা গেম ইনস্টল করারটা ডিলিট করে দেবো? আমি তাকিয়ে দেখি ipad app store টায় আঙুল দিয়ে বসে আছে। আমি তো দেখেই হো হো করে হাসতে শুরু করেছি। তারমধ্যে ও ডিলিট করার চেষ্টা করেছে, হয়নি দেখে জিজ্ঞেস করলো এটা ডিলিট করা যায়না কেনো? বললাম ওটা আইপ্যাডের নিজস্ব জিনিস ডিলিট করা যায় না। তখন বললো তাহলে রিস্টার্ট করো। অগত্যা রিস্টার্ট করে আবার তার গেম চালু করে দিতে হলো। :)

No comments:

Post a Comment