"তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়,ছোট্ট বুড়ো বুড়ো এখন খুব মিষ্টি করে হাসে। রোজ সকালে প্রথম চোখে চোখ পড়লেই একগাল হেসে দেয়।
আলোর মুকুটখানা তোকেই পরাতে চায়।"
এখনো তো ও উপুড় হতে পারে না। কিন্তু আমরা ওকে রোজ দু-একবার করে উপুড় করে দিই। পড়ে দেখলাম, এই tummy time টা নাকি দরকার - আমাদের জানা ছিল না। ঘাড়টা ওর প্রথম মাস থেকেই প্রায় শক্ত, তাই উপুড় করে দিলে ঘাড় উঁচু করে এদিক ওদিক দেখে ও কিছুক্ষণ। কয়েক মিনিট পরে একটু হাঁপিয়ে যায়, তখন আবার আমরা ওকে শুইয়ে দিই। উপুড় হয়ে থাকতে ও খুব পছন্দ করে। উপুড় হয়ে অনেক বেশি দেখা যায়, সবকিছু সোজা দেখা যায়। তাই না?
| বাবার সাথে সাথেঃ বড় বাঘ, ছোট বাঘ। |

No comments:
Post a Comment