Saturday, March 31, 2012

দ্বিতীয় মাস

মায়ের সাথে রুহানের অনেক খুনসুটি। মাকে তার সারাক্ষণই চাই। মায়ের চোখে চোখ রেখে, নাকে নাক রেখে সে পাল্লা দেয়। মাকে একটুও না পেলেই ঠোঁট ফুলিয়ে কান্না হয়ে যায়।







দাদান, বৌঠান আর রাণীরা এসেছে ছোট্ট রুহানকে দেখতে। তাদের কোলে কোলে কিছু ছবিও হয়েছে। 



সুজিমাসিকেও রুহানের বেশ পছন্দ হয়েছিল। সুজিমাসি বাবা মার সাথে রুহানের কয়েকটা ছবিও তুলে দিয়েছে। 

No comments:

Post a Comment