কাল বাবানের প্রথম সফর হল বৌঠানের বাড়ি।
বাবান আমাকে দেখে বুঝে প্রথম হাসল 24 তারিখ রাতে। কি মিষ্টি হাসি। আমার খুব ভাল লেগেছিল। এখন সে রীতিমতো হাসে, এবং কোন মানুষকে প্রথম দেখেই একটা ভদ্রতাসূচল হাসি দিয়ে দেয়। একগাল হাসি। ফ্যানের দিকে তাকিয়ে হেসে লজ্জা পেয়ে যায়, ফ্যানের সঙ্গে যেন গল্প করে।
সোজা করে দাঁড় করালে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে, যেন কোথাও যেতে চায়। এখন শুয়ে থাকার সময় সুযোগ পেলেই পায়ে টিপ দিয়ে মাথার দিকে অনেকটা এগিয়ে যায়।

No comments:
Post a Comment