Thursday, March 1, 2012

প্রথম মাস

বাড়ি ফিরে রুহানকে নিয়ে শুরুর দিকে আমরা খুব ভয়ে ভয়ে থাকতাম। এখনো থাকি। তবে ভয়টা প্রথম দিকে বেশি ছিল। দেখতে দেখতে এক মাস কেটে গেল। রুহান ভাল ছেলে। রাত্রিবেলা খাওয়া ছাড়া খুব বেশি জেগে থাকে না। সারা দিন ঘুম আর খাওয়া চলতে থাকে। সকালে আর সন্ধেবেলা কিছুক্ষণ চলে খেলা। মা কে ডাকার একটা আলাদা কান্না আছে, আর মা সবথেকে চেনা তো বটেই। দিদুনের সঙ্গেও ভালই বন্ধুত্ব, আমার সঙ্গেও খিদে না পেলে থাকতে পারে সে। আজকাল মাঝে মাঝে বেশ একগাল হাসি ফুটে উঠছে মুখে। এছাড়া এমনিতে সে কাঁদে না। 












No comments:

Post a Comment