আজ সোনাই খেলতে খেলতে এসে আমাকে মাঝে মাঝেই মামমা বলে ডেকেছে! আমি ওকে
মামমা বলি তো তাই সোনাইও আমাকে মামমা বলে! মামমা কথাটা ও আগেও বলতো, তবে
বেশ কয়েকদিন হলো ও 'মামমা' কথাটা বুঝে বলছে! আজকাল ও অনেক কথাই বুঝে বলে!
বাবা, দাদা, দিদু, পা, বল এইসব আরো কিছু কিছু কথা এছাড়াও ও যা শোনে তাই নকল
করার চেষ্টা করে!
কোনো নতুন জিনিস দেখলেই সঙ্গে সঙ্গে কি এটা? এই যে, আজকাল আবার হয়েছে দুদিকে ঘাড় নাড়িয়ে স্পষ্ট করে না না বলে 'না' কথাটা বুঝিয়ে দেওয়া! খুব মিষ্টি লাগে তখন! বাবান এর চেনা-জানা জিনিস দেখিয়ে আনতে বললে বাবান সেটা এনে দেয়, দেওয়ার পর থ্যাঙ্ক ইউ বললে ও খুশি হয়ে একগাল হেসে দেয়!
সোনাই এর বাবা যদি আমায় ফোন করে তাহলে সে ফোনে আমার আর কোনো অধিকার থাকে না, বায়না করে হাত থেকে কেড়ে নিয়ে নিজে বাবা বাবা করে ঘুরে ঘুরে কথা বলে, নানা ধরনের মনের কথাও উতফুল্ল হয়ে বলা হয়ে যায়! বলার সময় উতসাহে খুশিতে মুখ দিয়ে নাল- জোল বেরিয়ে যায়! আমার দেখতে ভীষণ মজা লাগে! তবে শুধু বাবার ফোন নয় যে কেউ ফোন করলেই স্পিকার অন করে আমাকে তার জিম্মায় দিয়ে দিতে হয়!
আস্তে আস্তে সোনাই এইভাবেই আমাদের চোখের সামনে একদিন বড় হয়ে যাবে! এখনো তার একবছর বয়স হয়নি, একবছর হতে আর মাত্র কটাদিন বাকি! সেটাও দেখতে দেখতে এসে গেল! এখন আর লেখা সম্ভব নয়! সে এসে গেছে এবং ভীষণভাবে আমাকে চাইছে! লিখলে খুব রাগ করছে!

No comments:
Post a Comment