আজ সে সকালে উঠেই আমার মাথার কাছে বসে আমার মুখে মুখ দিয়ে চারটে হামি করে
আমাকে এত্ত আদর করে ঘুম ভাঙিয়ে দিয়েছে! তারপর এত্ত খেলা খেলা করে ঘুম. বাকি
দিনটা রুটিন মাফিকই চলেছে তবে আজ বিকেলে সে একটা মালপোয়া খাওয়াতে সন্ধ্যের
দুধ স্কিপ করে একেবারে রাতে তাকে ভাত খাইয়েছি! মালপোয়া খাওয়ার খুশিটা একটা
ক্লিক এ ধরে রাখতে আলস্য করিনি. দাদান বৌঠান এর সংগেও আজ বাবান খুব মজা
করেছে! সন্ধ্যেবেলা আমার মুখটা হাঁ করিয়ে একটা পেন ঢোকানোর যথাসাধ্য চেষ্টা
করেছে আমি সাহায্য না করায় আমাকে খুব বকা দিয়ে নিজে রাগ করে ফেলেছে!
সরাদিন তার দুষ্টুমি আর একগাল মিষ্টি হাসিতেই আমারও দিন আর রাত কেটে যায়.
আজ সোনাই দাদান আর বৌঠানের সংগে handshek করে লজ্জা লজ্জা করে হেসে শুরুতে ভাব করেছে. বাবান কাল খুশি হয়ে আমার মুখটা এমন আঁচর দিয়েছিল আজ তার দাগগুলো স্পষ্ট হয়ে গেছে! একটু আগে সোনাই ঘুমের মধ্যে কেঁদে উঠেছিল, মনে হয় দুঃস্বপ্ন দেখেছিল! আদর করে দিতে আবার ঘুমিয়ে গেছে.

No comments:
Post a Comment