সোনাইয়ের দাঁত উঠলো একটু দেরি করেই. সাধারণত বাচ্চাদের দাঁত ওঠে শুনেছি অন্নপ্রাশনের কিছুদিন পর থেকেই বা কারো কারো তার কিছুদিন আগে থেকেই. বাবানের উঠল ঠিক এক বছর তিন চার দিন বয়সে তাও আবার একটা, উপরের মাড়িতে. সে এখন প্রায় তের মাসের কিন্তু দাঁতের সংখ্যা সেই একটাই. তবে উপর ও নিচের মাড়িতে কিছু সারি সারি সাদা স্পট দেখা যাচ্ছে. সেগুলো দাঁতে পরিণত হতে আরো কিছুদিন লাগবে.
বাবান হাঁটতে শিখেছে একটু তাড়াতাড়িই বলা যায়. আর কথাবার্তা? উফ! বাড়ির সবাই একেবারে তার প্রশ্নে অতিষ্ঠ হয়ে যাচ্ছে! সকালে ঘুম থেকে ওঠাটা তার শুরুই হয় ' কি এতা? কে এতা? ' প্রশ্ন দিয়ে, এবং চলে রাতে ঘুমনোর আগে অবদি.
আইপ্যাড, ফোন, ল্যাপটপ এগুলো হচ্ছে তার হার্টথ্রব. সে আমার আইফোনটা অতন্ত্য সুন্দরভাবে অপারেট করতে পারে. প্রথমে বড় সুইচটা টিপে তারপর স্লাইড করে অন করতে হয়. বাবান সেটা খুব যত্ন করে এবং বুঝে করতে পারে. কিছু কিছু আইকন তার চেনা সেগুলো খুলতে পারলে সে খুশিতে নেচে ওঠে. তারপর গান চালিয়ে দিয়ে তো এমনিই নাচতে থাকে.
টাটা যাওয়া, বিস্কুট খাওয়া এগুলো তার পছন্দের কাজ. অবশ্য শুধু বিস্কুট নয় যেকোনো সলিড খাবার বিশেষ করে বড়রা যেগুলো খায় সেগুলো খুবই পছন্দের. ভাত খাওয়ার সময় মাছটা নিজে দেখিয়ে দেয়, দেরী করলে তর সয় না. এখন একটু হালকা ঠান্ডা তাই টাটা যেতে হলে টুপি মাথায় দিতে হয় বলে টুপিটা নিজেই এনে দেয় বা টুপির কথা শুনলে বলে তাতা তাতা. জুতোকে বলে 'পা', বিছানা থেকে নিচে নামতে হলেই বলে পা পা. লিকুইড জল বা দুধ খাওয়াটায় এখনো সেই কষ্টই রয়ে গেছে, রীতিমতো যুদ্ধ করেই খাওয়াতে হয়. বেদনার রস কিন্তু পছন্দ করে খায়.
আমরা যা কথা বলি তার দু একটা বা মুখে যদি কোনো আওয়াজ করি কিংবা অঙ্গ ভঙ্গি করি বাবান সেটাই নকল করে. আর শুভদাদার সংগে তো রীতিমতো পাল্লা দিয়ে ফাজলামো করে. সে যেন সমবয়সী বন্ধু. এখন দিদুন বা আমি বা কেউ যদি হামি চায় সেটা তার মুডের উপর নির্ভর করে দেবে কি দেবে না!
চোখ, নাক, চুল, হাত পা কই জিগ্যেস করলে দেখাতে পারে তবে সেটাও মুড. চার পাঁচটা বই আছে সেগুলো যখন মন যায় পড়ে এবং মন দিয়ে. বইয়ের ছবিগুলো দেখাটাতেই বেশি ঝোঁক অবশ্য. খবরের কাগজ এখন আর ছেঁড়ে না setao মন দিয়ে পড়ার ভান করে. কার্টুন ছবি বা মুভি দেখতে খুব ভালবাসে. ক্রিকেট খেলাও দেখে. বিজ্ঞাপনও খুব পছন্দের বিষয়. তিনি বিকেলের ঘুম দিয়ে উঠলেন আর লেখা সম্ভব নয়!
Sent from http://bit.ly/hrFXfA
No comments:
Post a Comment