সোনাই ঠিক সাড়ে ছ মাস বয়স থেকে খুব সুন্দরভাবে ধরে দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতো ও অনেক আগে থেকেই কিন্তু তখন দাঁড়ানো টা ঠিক stable দেখাতো না sourport লাগতো. এখন সে তো তার কাছে দাঁড়ানোটা কোনো ব্যাপারই না এমনকি দিন পনেরো আগে থেকেই সে খাটের বেড় ধরে অনায়াসে হেঁটে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে. খাট থেকে ঝুলে নিচ থেকে আমার চটি, জলের বোতল অর্থাৎ যা থাকে তাই তলার চেষ্টা করে. সোনাই এর আর একটা মজার জিনিস হলো আমি ঘুম থেকে উঠে চোখ খুললেই এক গাল হেসে আমার মুখে মুখ দিয়ে চুমু করা,যেটা আমার কাছে পৃথিবীর সেরা পাওনা. সোনাই আমি ভালোভাবে ঘুম থেকে ওঠার ঠিক ঘন্টা খানেক আগে উঠে আপন মনে ওর খেলনাগুলো নিয়ে খেলতে থাকে আর আমি আধবোজা চোখে ওকে পাহারা দি, তারপর আমি উঠে সোনাই আয় বললেই কাছে এগিয়ে এসে এক গাল হেসে মুখে মুখ দিয়ে হামি করে আদর করে দেয়.
No comments:
Post a Comment