Monday, September 17, 2012

কষ্ট

আজ সোনাইকে ভাত খাওয়ানোর সময় এত কষ্ট দিয়েছি যে ভাবতেই পারছি না। সোনাই খুব কেঁদেছে। ওর ঐ করুণ কান্নার মুখটা মনে পড়লে নিজের উপরেই রাগ হচ্ছে। মনে হচ্ছে - কি করে আমি এত নিষ্ঠুর হয়েছিলাম। সোনাই বার বার আমার কোলে আসতে চাইছিল রকার থেকে, তবুও আমি নিইনি, উল্টে ওকে খুব বকা দিয়েছি। তাতে সোনাই এত কেঁদেছে আর কষ্ট পেয়েছে যে থামতেই চাইছিল না। আমার এক হাতে ভাতের থালা ছিল, আমি কোলে নিয়ে খাওয়াতে পারতাম না, তাই কোলে নিতে চাইনি। আমার কিছু করার ছিল না বলেই সোনাইকে এত কষ্ট দিয়ে ফেলেছি, নিজেকে কেমন অসহায় লাগছিল। সরি সোনাই আমি আর তোমাকে কষ্ট দেবো না। তোমাকে কষ্ট দিয়ে আমারো খুব কষ্ট হয়ে যায়। তুমি আজ খুব কষ্ট পেয়েছো আমি জানি, তোমার ঐ মুখটা মনে পড়ে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে সোনা, আমি ঘুমোতে পারছি না। আসলে সবসময় সব কিছু সামলানো যায় না, তাই এমন ভুল হয়ে যায়। পরিস্থিতি যেমনই হোক নিজেকে নিজেই সামলাতে হবে। বাবান তোমাকে আমি এত্তো ভালবাসি সোনা, এত্তো আদর, সবসময় তোমার জন্যে এত্ত আদর।

No comments:

Post a Comment