Tuesday, November 12, 2013

দেখভাল

বাবান প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু করছে। নতুন নতুন কথা বলছে রোজই, কিন্তু আমি লিখে উঠতে পারছিনা, একটুও সময় পাইনা আজকাল। সারাদিনে কত কথা যে সে বলে! ঘুমোনোর আগে অবদি তার মুখের বিরাম নেই। সব কাজও তাকেই করতে হবে। কি জুতো পরা, কি জামা পরা, কি ফ্রিজ বন্ধ করা, মাইক্রোওয়েভ স্টপ স্টার্ট সবই তার কাজ। খাওয়ানোর সময় বাটি থেকে চামচ দিয়ে থালায় ঝোল তরকারি দেওইয়া, আমাদের খাওয়ার সময় তিনি সামনে থাকলে তো আর রক্ষে নেই পুরো পরিবেশনটাই নিজে হাতে সামলে দেন। 

No comments:

Post a Comment