Thursday, June 19, 2014

আমি লিখছি।

মাস ছয় আগে থেকে বাবানকে একটু একটু পড়া শেখানোর চেষ্টা করছি। তবে সেটা কোনো বাঁধাধরা পদ্ধতিতে নয়। আমি জাস্ট লিখে দিয়ে বলতে বলি। এইভাবে সে মা, বাবা, দাদা, তাতা, গাছ, মাছ, ছাতা, পাতা, জল, রুহান, মামা পড়তে শিখেছে। পাশাপাশি আমি গাছ মাছ ছাতা পাতার ছবিগুলো একেও দি।

আমি মোটামুটি যা করি বাবান সেটা নকল করার চেষ্টা করে। তবে চেষ্টা না বলে নকল করে বলাটাই ভালো। গত কয়েকদিন ধরে তাই সে আমাকে আর লিখতে দেয়না। আমার হাত থেকে পেন কেড়ে নিয়ে বলে আমি লিখছি তুমি বলো। সাদা পাতায় হিজিবিজি একটা কিছু পাকায় আর আমাকে জিজ্ঞেস করে এটা কি লিখেছি?  আমি বলি তুমি বলো। সংগে সংগে  অদ্ভুত মুখভঙ্গি করে ভীষণ কনফিডেন্সের সংগে বলে মামা। আবার একটা গোল পাকায় আর বলে এটা? বলেই নিজে উত্তর দেয় বাবা। এইভাবে তার খাতায় পাখি, মাছ, কচ্ছপ, ডলফিন সবই বিরাজ করছে।

গতকাল খাতায় একটা ত্রিভুজ মতো পাকিয়ে বললো এটা বাবা। আমাকে জিজ্ঞেস করলো বাবা এখন কি করছে? বললাম তুমি বলো। বললো খাতায় বসে আছে। তবে তার বলার ভঙ্গি  এবং চোখমুখের কায়দাটা এতো সুন্দর সেটা যদি লিখে বোঝানো যেতো খুব ভালো লাগতো। :)

No comments:

Post a Comment