প্রতিদন রাতে বাবানকে ঘুম পাড়ানোর আগে তার জামা প্যান্ট ছাড়িয়ে, পাউডার দিয়ে অন্য কাচা জামা, প্যান্ট, ন্যাপি পরিয়ে দি আমরা। সেটা আমি আর ওর বাবা দুজন মিলেই করি। তবে কিছু কিছু জিনিসে ওর সেটআপ আছে, এটা বাবা করবে ওটা মা করবে এই ধরণের।
আজকাল নতুন হয়েছে ফ্রেশ হয়ে ঘুমোনোর আগে একটু নেচে নেওয়া চাই। বাবা গান করবে ও নাচবে। কয়েকটা গান ঠিক করে রেখেছে। যেটা বলবে বাবা সেটা গাইবে। সিং নেই তবু নাম তার সিংহ, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, চেন্নাই এক্সপ্রেস এর কাশ্মীর তু ম্যায় কন্যাকুমারী।
সব গানগুলোয় নাচার পর বাবাকে বললো আর একবার সিং নেই টা করো। তাতে বাবান এমন নাচলো যে তার মাথা ঘুরছিলো। আমরা দেখে হাসতে লাগলাম। বাবান প্রথমে বললো আমার মাথা ঘুরছে, তারপর সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললো বিছানাটা ঘুরছে। কথাটা শুনে আমাদের খুব ভালো লেগেছে। পুরো ব্যাপারটা বাবান ফিল করে বলতে পেরেছে। ওর বাবা তারপর ওকে বুঝিয়ে দিলো যখন আমাদের মাথা ঘোরে তখন মনে হয় সব ঘুরছে। বুঝেছো? সোনাবাবা তার স্বাভাবিক ভাঙ্গিতে বললো বুঝেছি।
No comments:
Post a Comment