আমাদের বাড়িতে দুটো ম্যাকবুক, একটা HP ল্যাপটপ। HP টা অফিস থেকে পাওয়া, নইলে এমনিতে ওটা কেনা হতো না। বাড়িতে ল্যাপটপ নিয়ে কাজ করা মানেই বাবান ঝামেলা শুরু করে দেয়, তারও ল্যাপটপ চাই বলে। বাবানকে তখন ওই HP টা দেওয়া হয়। প্রথমদিকে বাবান ওটা নিতে রাজি হতো না। ওটা কালো, ওটা ভালো না, বিচ্ছিরি, কালো -- এসব বলতো। কিন্তু শেষমেষ একটা গোটা ল্যাপটপ পাবার সুখ উপেক্ষা করতে পারেনি, খুশিমনেই ওটা ওর ল্যাপটপ বলে মেনে নিয়েছে।
আমাদের প্রিন্টারটাও HPর। কোন কারণে একদিন সেটার উপরে চাদর ঢাকা ছিলো না। ঘরে ঘোরাঘুরি করতে করতে নিয়ে হঠাৎই বাবানের চোখ পড়ে যায় সেটার উপর। বাবান উচ্ছ্বসিত হয়ে বলে উঠলো -- "মা এটা আমার ল্যাপটপ"। "বাবা এটা আমার ল্যাপটপ"।
কয়েকদিন পর এই ঘটনাটা নিয়ে গল্প করতে করতে মনে হলো আর কি কি লোগো observe করেছে ও? Google image search করে কিছু brand এর লোগো দেখালাম। দেখলাম ও যা যা দেখে চারপাশে তার অধিকাংশেরই লোগোর সঙ্গে সেই জিনিসগুলো associate করতে পারে।
Chevrolet র লোগো দেখে বাবার গাড়ি ও আগেও বলেছিলো। Volkswagen, Honda আর Suzuki র লোগো দেখেই বলে দিলো গাড়ি। কোথায় দেখেছো বলতে রাস্তায় বা নিচে কাকুদের গাড়িতে দেখেছে, তাও। Samsung - ফোন, Tata Sky বা Sony - টিভি। Twining - চা। আমাদের অবাক লাগলো যখন BMW, Marcedez Benz, Audi এগুলোও বলে দিলো। এই গাড়িগুলো আশেপাশে খুব একটা দেখেনি ও। কিন্তু সে বলে দিলো iPad এর গেম এ দেখেছে! শুধু Godrej টা বলতে পারলো না, Britania কে বললো সাবান।
No comments:
Post a Comment