12/31/14
আজ বাবান আমাকে বলেছে - মা তোমার চোখে জল কেনো? আমি বললাম তুমি খুব ছোট্ট তো, তাই তোমাকে বলা যাবে না! বললো বলা যাবে না? বললাম না। তখন সে আরো ছোট্ট হয়ে, তার নিজস্ব ভঙ্গিমায় কুঁইকুঁই করে আমার কোলের মধ্যে মুখ গুঁজে শুয়ে আওয়াজ করতে থাকলো। তার ছোট্ট হয়ে যাওয়ার একটা বিশেষ আওয়াজ আছে। যেটা আমরা বুঝতে পারি।
বাবান ছোট্ট হলেও তার সঙ্গে আমি কিছু কথা শেয়ার করেছি। তাতে বাবান তার নিজস্ব ভাষায় আমাকে সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে আমার ধারনা ভুল। আমি ভুল ভাবছিলাম। আসলে ঠিক কোনটা। আমার মুখ দেখে রাগ, দু:খ, অভিমান সবই বাবান বুঝতে শিখেছে। গতকাল সকালে আমার মুখ দেখে বাবান বললো- মা তুমি রেগে আছো কেনো? আমি বললাম - ওই যে, তোমার বাবা কিছু না বলে দুম করে অফিস চলে গেলো! বাড়িতে কিচ্ছু নেই, অনেক কাজ বাকি....। ) সংগে সংগে তার পাশে থাকা একটা প্লাস্টিকের টুলে হাত দিয়ে কিল মেরে বললো এমন করে বাবা গেলো? এমন করে গেলো না!! টুলে হাত দিয়ে হাঁটার ভঙ্গিমায় দেখালো - এমন করে আস্তে আস্তে গেলো। দুমটা তো আওয়াজ, দুম করে কেউ যায় না। তুমি ভুল ভাবছিলে!!
No comments:
Post a Comment