Saturday, March 28, 2015

Evernote:OD

মাসখানেক আগে আমি বাবানকে গুগুলে সার্চ দেওয়া শিখিয়েছিলাম। বিভিন্ন বানান মুখস্থ না করে যাতে শিখে যেতে পারে, সেটার একটা প্রচেষ্টা মাত্র। বাবান তাতে খুব ইন্টারেস্ট পেয়েছে। ছোটো ছোটো অনেক বই এনে দিয়েছি ভেহিকেলস, আনিম্যালস এইসব। সেগুলো দেখে সার্চ দেয়। এছাড়াও যেখানে যা বানান দেখে তাই সার্চ দিয়ে ছবি খোঁজার চেষ্টা করে। এমনকি ভার্বেরও। একদিন দেখলাম ' প্লে ' সার্চ দিয়ে 'প্লে'  চিহ্ন বের করেছে, সঙ্গে 'পজ' সার্চ দিয়ে  'পজ' চিহ্নও। এইভাবে ছোটো ছোটো বানানগগুলো - জিপ, বাস, কার, পেন অনায়াসে বলতে পারে।

একটা মজার ব্যাপার  - একদিন আমি কলেজ থেকে ফেরার পর বলছে  - 'মা আমি অডি সার্চ দিয়ে বের করেছি।' আমি অবাক হয়ে বললাম - তুমি কি করে বের করলে? তোমার বইতে তো অডি বানান নেই!! সে সাবলীলভাবে তার নিজস্ব ভঙ্গিমায় হাত, মাথা নেড়ে বললো কেন? O আর D দিলাম। অডি! বললাম অডির ছবি দিয়েছে? বললো হ্যাঁ দিয়েছে তো!! আমি বিশ্বাস করতে পারছিলাম না বলে বললাম - তুমি সার্চ দিয়ে দেখাও। দৌড়ে আইপ্যাড নিয়ে এসে গুগুল খুলে od লিখে সার্চ দিয়ে ইমেজেসে গেলো। বুদ্ধিমান সার্চইঞ্জিন গুগুল od সংক্রান্ত অনেককিছুর সঙ্গে একটা লাল অডির ছবিও দিয়ে দিলো। এটা শুনে  অনেকেই খুব হেসেছিলো, তবে বাবান এখন অডি বানান জানে। Audi লিখেই সার্চ দেয়। :-)
Evernote helps you remember everything and get organized effortlessly. Download Evernote.

No comments:

Post a Comment