হসপিটালের প্রথম কদিন কখন তাকে নার্সারি থেকে মার ঘরে নিয়ে আসবে তার জন্যে
অপেক্ষা করতাম আমরা। পুঁচু প্রথম থেকেই মার সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করে
ফেলেছিল। মার কোল সে ভাল বুঝত, মার গন্ধ চিনত। মাথা ভর্তি তার চুল, আর
বাঁদিকের কানের পাশে একটা ট্যাগ। আমরা এর মধ্যেই ওর কান্নাটা আলাদা করে
চিনতে পারতাম।
হাত আর পায়ের চামড়া ছিল তার ভীষণ পাতলা। আর খেতে গিয়ে যুতসই না হলে সে চিৎকার করে কাঁদত।
 |
| মায়ের পাশে। মা আর ছেলে কেউই উঠতে পারে না, দুজনেই শুয়ে, আলাপ করছে। |
 |
রাত চারটের সময় রুহান এসেছে মায়ের কাছে - অ্যা
উ, অ্যাউ। মা - কি বাবা, আর একটু খাবে? |
No comments:
Post a Comment