বাবান আজ তার বাবাকে ফোনে বলেছে - মা বকেছে। আমি অবশ্য এটা বলতে বলেছিলাম, সেটা শুনেই সে বলেছে। রাতে ভাত খাবার সময় iPad নিয়ে এটা সেটা দেখছিল। আমি বললাম - বাবান কোলাভেরি ডি টা চালাও না? বলতেই সঙ্গে সঙ্গে সেটা খুঁজে চালালো। এখন আরো অনেক কথা বলছে। মুনুকে ডাকে - মুনু, এতো! আমি বললাম, বাবান, মুরগির খেলনাটা চালাও। বলতে না বলতেই উঠে গিয়ে সেই খেলনাটা নিয়ে চালাতে শুরু করলো। মোটামুটি এখন বুঝে অনেক কিছু কাজই করে। আজ খুব টায়ার্ড, আর লিখতে পারছি না, ঘুম পাচ্ছে।
No comments:
Post a Comment